মানসিক অবসাদে আত্মঘাতী এক ব্যক্তি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  অতিরিক্ত মদ্যপান করায় আক্রান্ত হয় বিভিন্ন রোগে, তারপরে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। নদীয়ার শান্তিপুর থানার গবারচর মাঝেরপাড়া এলাকার ঘটনা। পরিবারের দাবি গতকাল ওই ব্যক্তি এলাকায় যাত্রা দেখতে গিয়েছিলেন, বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। ভোররাতে পরিবারে লোকজন লক্ষ্য করে ওই ব্যক্তি ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, সেখানেই চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। পরিবারের দাবি, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিল, এরপর মানসিক অবসাদে ভোগ সে। আর এই আত্মঘাতীর পেছনে নেশাই মূল কারণ বলে মনে করছেন পরিবার। মঙ্গলবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *