এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ।

নিজস্ব সংবাদদাতা, মালদা,১৫ মার্চ : এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা পরিষদের বরাদ্দ সাড়ে ১৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে রাস্তা ও একটি মন্দিরের গার্ড ওয়াল। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ইংরেজবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকায় নারকেল ফাটিয়ে রাস্তার কাজের ও মন্দিরের গার্ড ওয়ালের শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুবীর দাস, স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নাসিম শেখ, বিশিষ্ট সমাজসেবী সেখ আতাউল্লাহ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষ। এই বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল ঢালাই রাস্তার। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মালদা জেলা পরিষদের সাড়ে ১৬ লক্ষ টাকা বরাদ্দে তৈরি হবে রাস্তা এবং এর পাশাপাশি মহারাজপুর এলাকায় একটি মন্দিরের গার্ড ওয়াল তৈরি করা হবে। এদিন তার শিলান্যাস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *