শনিবার বিকালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনের মহা মিছিল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শনিবার বিকালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনের মহা মিছিল জটেশ্বরে। ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে তৃণমূলের ওই মিছিলটি। মিছিল শেষে একটি পথ সভা করা হয় জটেশ্বর ট্রাফিক মোড় এলাকায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক যুব তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তাপস বর্মন, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সমরেশ পাল, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি আনন্দ খাড়িয়া প্রমুখ। এদিনের ওই পথসভায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক প্রকল্প গুলির কথা তুলে ধরেন তৃণমূল নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *