তপনের আরো সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত সুকান্ত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: – ভোট প্রচারের পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানে এলেন সুকান্ত মজুমদার। এদিন দক্ষিণ দিনাজপুরের তপন ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। জোড়া জুড়েই সুকান্ত মজুমদার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারছেন‌। তারই ফাঁকে তপনের আরো সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সেখানে রাজনৈতিক বক্তব্য না রাখলেও, ভোটের আবহে তা যে নির্বাচনী প্রচারের অংশ হয়ে ওঠে, তা বলাই বাহুল্য।

এখন তো মজুমদার জানান, তপন ভারত সেবাশ্রম সংঘের পরিকাঠামো উন্নয়নে সাংসদ তহবিলের আর্থিক অনুদান আগেই দিয়েছিলেন তিনি। এদিন সংঘের বার্ষিক অনুষ্ঠানের আমন্ত্রণে তিনি সেখানে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *