এবারের লোকসভা ভোটের মনোনয়ন প্ত্র জমা দেওয়ার কেন্দ্র পরিদর্শন করলেন জেলা নির্বাচনি আধিকারিক বিজিন কৃষনা ও জেলা পুলিশ সুপার এবং অনান্য পুলিশের উচ্চ আধিকারিকের দল।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ – আগামীকাল থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার আগের দিন এবারের লোকসভা ভোটের মনোনয়ন প্ত্র জমা দেওয়ার কেন্দ্র পরিদর্শন করলেন জেলা নির্বাচনি আধিকারিক বিজিন কৃষনা ও জেলা পুলিশ সুপার এবং অনান্য পুলিশের উচ্চ আধিকারিকের দল। বালুরঘাট প্রশাসনিক স্থলের মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের পরিকাঠামো ঘুরে দেখার পর জেলা শাসক বিজিন কৃষনা জানান, আগামীকাল থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ার কাজ শুরু হবে। চলবে এপ্রিল্লের ৪ তারিখ অবদ্ধি। তবে শুক্রবার ও শনিবার মনোনয়ন জমা নেওয়া বন্ধ থাকবে।এছাড়াও এই মনোনয়ন জমা দেওয়া নিয়ে এই প্রশাসনিক চত্বর ও আশপাশ এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।প্রত্যেক দলের একজন প্রার্থীর পাশাপাশি তার সংগে ৪ জন প্রতিনিধি মনোনয়ন জমা দেওয়ার সময় ঘরে প্রবেশ করতে পারবে।

এরপাশাপাশি প্রশাসনিক চত্বর এলাকা ছাড়াও জেলা নির্বাচনি আধিকারিক ও পুলিশ সুপারের নেতৃত্বে বালুরঘাট পুর এলাকার চকভৃগুর ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে রুটমার্চের পাশাপাশি এলাকার বাসিন্দাদের সাথে জনসংযোগ সারেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *