নদীয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে আবারো এক বিরল অস্ত্রোপচার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আবারো এক বিরল অস্ত্রোপচার সম্ভব হলো নদীয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে। পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে ৩৮ বছর বয়সী হরিশপুরের এক গৃহবধূ ডাক্তার বি ভৌমিক এর কাছে দেখাতে আসেন। এরপরেই অবস্থা খারাপ দেখে ডাক্তার বি ভৌমিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে অপারেশন করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, না করলে পেসেন্টকে বাঁচানো সম্ভব নয়। ডাক্তার অরূপ বিশ্বাস এবং ডাক্তার প্রদীপ কুমার দের সহযোগিতায় ডাক্তার বি ভৌমিক অপারেশন করে প্রায় তিন কেজির একটি টিউমার বার করেন এবং ওই গৃহবধূর জরায়ু কেটে বাদ দিতে হয়েছে। গৃহবধূ নীলিমা পাত্র এখন সুস্থ। এ বিষয়ে ডাক্তারবাবু অবশ্য বলেন যে ঠিক সময়ে তিনি ডাক্তারবাবুর কাছে এসেছিলেন সেই কারণেই এত তড়িঘড়ি অপারেশন করে পেশেন্টকে বাঁচানো সম্ভব হয়েছে। না হলে পরিস্থিতি খারাপের দিকে যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *