ভার্চুয়াল ভাবে কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ও ব্লকের আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করেন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সামনেই দুর্গোৎসব। বাঙালীর সব থেকে বড় অনুষ্ঠান। সেই দুর্গোৎসবকে সামনে রেখে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের সময় ভার্চুয়াল ভাবে কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ও ব্লকের আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করেন। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে এদিন বালুরঘাট ব্লক অফিসেও বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্বল ঝাঁ, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য আধিকারিক এবং বালুরঘাট ব্লকের পুজো উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *