এবছরের দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করলেন তুলসীহাটা স্পোর্টিং ক্লাবের পুজোর আয়োজকেরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা,৭ আগস্ট :--খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা স্পোর্টিং ক্লাব।
এবারে ৪০ তম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো।এবছর তাদের থিম রাম মন্দির।অযোধ্যার রাম মন্দিরের আদলেই তৈরি হবে পুজো মণ্ডপ।কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হবে আলোকসজ্জা।সব মিলিয়ে আনুমানিক খরচ হবে ১১ লক্ষ টাকার বেশি।যারা অযাধ্যায় গিয়ে রাম মন্দির চাক্ষুষ করতে পারেননি তারা এবারে তুলসীহাটাতে রাম মন্দির দর্শন করার সুযোগ পাবেন।এমনটাই ভাবনা নিয়ে এবছরের দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করলেন তুলসীহাটা স্পোর্টিং ক্লাবের পুজোর আয়োজকেরা।পুজো কমিটির সদস্য প্রনব দাস বলেন,১৯৮৪ সাল থেকে এই পুজো হয়ে আসছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে চলে মেলা। বাংলা বিহার থেকে অসংখ্য মানুষ এই মেলায় আসে।এদিন খুঁটি পুজো উপলক্ষে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *