মালদা, নিজস্ব সংবাদদাতা:—– মহিলাদের উদ্যোগে প্রথমবার দুর্গাপুজোর আয়োজনকে ঘিরে উৎসবের আবহ মালদার বামনগোলা ব্লকের জগতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাঁসপুকুর গ্রামে। এতদিন এই গ্রামে দুর্গাপুজোর আয়োজন হতো না। তবে এবছর মাতা মনমোহিনী সেবা সমিতির উদ্যোগে প্রথমবার শুরু হলো দুর্গাপুজো। পুজোকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ ও উদ্দীপনা।
পুজোর শুভ সূচনা উপলক্ষে ১০৮টি ঘট ভরার আয়োজন করা হয়। এদিন গ্রামের মহিলারা হলুদ শাড়ি পরে মাথায় ঘট নিয়ে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে গ্রাম পরিক্রমা করেন। এরপর হাড়িয়া নদী থেকে জল ভরে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়। মহিলাদের এই বর্ণাঢ্য ঘটযাত্রাকে ঘিরে গ্রামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।












Leave a Reply