নারকীয় ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনারোডে প্রতিবাদ মিছিল শিক্ষক ও ছাত্র সমাজের ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে,এই প্রতিবাদের আগুন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজ্য সহ গোটা দেশজুড়ে, রাজ্যের সমস্তের মানুষ এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে অনড়, এই মতো অবস্থায় বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বেসরকারি শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র সমাজের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়, এই দিন এই প্রতিবাদ মিছিল চন্দ্রকোনারোড শহর সংলগ্ন স্টেশন পাড়া ময়দান থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে, এইদিন মিছিলে পা মেলায় বেসরকারি শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার সমস্ত গৃহশিক্ষক সহ বহু ছাত্র-ছাত্রীরা,প্রসঙ্গত গত ৯ই আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। পাশাপাশি এই কাণ্ডে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদের মধ্য দিয়ে শিক্ষক দিবস উৎসর্গ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *