দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্য ও জেলা জুড়ে নারী ধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে এই অবরোধ করা হয় বালুরঘাট শহরের হিলি মোড় এলাকায়। বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই অবরোধে যান চলাচল ব্যাহত হয়। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেব জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, রাজ্য নেতা শুভেন্দু সরকার সহ অনান্যরা।
জেলা নেতা বাপি সরকার বলেন, আর জি কর সহ আমাদের জেলাতে ক্রমাগত ধর্ষণ চলছে। এজন্য কড়া প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। সেটা সম্ভব মুখ্যমন্ত্রীর পদত্যাগের পরেই। ধর্ষণের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলন।
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে অবরোধ কর্মসূচি।












Leave a Reply