পঞ্চায়েত প্রধানের নামে কুরুচিকর ফেসবুক পোষ্ট,প্রশাসনের দারস্ত হলেন প্রধান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রাম পঞ্চায়েত প্রধানের নামে কুরুচিকর ফেসবুক পোষ্ট,প্রশাসনের দারস্ত হলেন প্রধান,ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের দুই নম্বর সন্ধিপুর গ্রাম পঞ্চায়েত জুড়ে,ঘটনায় জানা যায় শিক্ষক দিবসের দিন সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন নিজ উদ্যোগে বেশকিছু গ্রাম পঞ্চায়েত সদস্য ও সমাজসেবক দের নিয়ে সন্ধিপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা দের সংবর্ধনা জানান । আর সেই ছবি পোষ্ট করেন নিজ ফেসবুক অ্যাকাউন্টে। সেখান থেকে পোষ্ট টি কপি করে তাজমুল মল্লিক তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে পোস্ট করে লেখেন “ইনি হচ্ছেন আমাদের গড়বেতা ১ নাম্বার ব্লকের সন্ধিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের হাইস্কুলের শিক্ষকদিবসে শিক্ষিকদেরকে অভিনন্দন জানাচ্ছেন খুব ভালো ব্যাপার তাইনা?
কিন্তু এই প্রধান হল নিরক্ষর.. আনন্দের বিষয় হল এটা।”
এই পোষ্ট চোখে পড়তেই রাগান্বিত হয় প্রধান অনুগামীরা। তাই যাতে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় তাই সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন তড়িঘড়ি সন্ধিপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। আশরাফ গায়েন বলেন শিক্ষক দিবসের আগের দিন গ্রাম পঞ্চায়েতের আমার কাছে এসে দুটি ত্রিপল দাবি করেন তাজমুল মল্লিক, প্রধান জানান তোমার বারান্দা বাড়ি তুমি ত্রিপল পেতে পারো না ,সেই কারনেই তার পরের দিনই এহেন ফেসবুক পোষ্ট করেন তাজমুল মল্লিক বলে দাবি প্রধানের। ঘটনাকে ঘিরে ব্যাপক সরল পড়ে গিয়েছে গোটা গ্রাম পঞ্চায়েত জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *