পথ দুর্ঘটনায় মৃত্যু এক মাঝবয়সী মহিলার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা পিকআপ ভ্যানের,ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক মাঝবয়সী মহিলার,গুরুতর আহত গাড়ির চালক,ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন আরাবাড়ি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে, জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম শ্রীমতি মূর্মু, বয়স আনুমানিক ৫৫ বছর,বাড়ি আরাবাড়ি এলাকায়,স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর নাগাদ আরাবাড়ি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে পিকআপ ভ্যান, অন্যদিকে সেই সময় ছাগল চড়াতে এসেছিলেন ওই মাঝবয়সী মহিলা, এই ঘটনায় আঘাত লাগে তার, সেই আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার, অন্যদিকে গাড়ির ভিতরেই আটকে পড়ে চালক, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে স্থানীয়দের প্রচেষ্টায় ওই আহত চালককে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তা শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়,পাশাপাশি ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *