AYDIO র জেলা উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের রেডক্রস হলে।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২১ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার যুব সংগঠনের AYDIO র পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের রেডক্রস হলে।কমরেড অলক পন্ডিত কে সভাপতি,শীর্ষেন্দু শাসমল কে সম্পাদক, টুম্পা গোস্বামী কে কোষাধ্যক্ষ, অফিস সম্পাদক করে ১৬ জনের জেলা কমিটি ও কাউন্সিল নিয়ে মোট ৩৭ জনের কমিটি গঠিত হয়। জেলায় বন্যা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যে প্রায় ৭০ জন যুবক এই সম্মেলনে উপস্থিত ছিলেন।এই সম্মেলন থেকে আর জি করের নৃশংসতার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি,সমস্ত বেকার যুবকদের যোগ্যতা অনুযায়ী কাজের দাবি,মদ ও মাদক দ্রব্য নিষিদ্ধ করার দাবি,নারী নিরাপত্তার দাবি,রেল,এসএসসি সহ সমস্ত ক্ষেত্রে নিয়োগের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *