পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর অবধি চলা ভারত সরকারের “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচির অংশ হিসেবে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণারোডের গৌরভ গুঁইন মেমোরিয়াল কলেজের এন.এস.এস. ইউনিট ১ ও ইউনিট ২ এর স্বেচ্ছাসেবকদের নিয়ে কলেজ পার্শ্ববর্তী সিদ্ধেশ্বর মন্দির প্রাঙ্গণ পরিস্কারের মাধ্যমে একটি সমাজসেবা মূলক কর্মসূচি পালন করা হলো । সমগ্র কর্মসূচি -টিতে নেতৃত্ব দেন মহাবিদ্যালয়ের উপস্থিত দুই এন.এস.এস. প্রোগ্রাম অফিসার ড. সৃষ্টিধর বেরা মহাশয় এবং অধ্যাপক চিন্ময় মন্ডল মহাশয়। একই সাথে উপস্থিত ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত _ বাবু । ওঁনার কাছ থেকে স্বেচ্ছাসেবকরা যথেষ্ট সাহায্য লাভ করেছে এবং কর্মসূচির শেষে মন্দির চত্বরে বিভিন্ন আধ্যাত্মিক ও দার্শনিক জ্ঞান লাভ করেছে ।
স্বেচ্ছাসেবকদের নিয়ে “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচি।












Leave a Reply