শহরের মিছিল করে জেলাশাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থী বিকাশ চম্প্রোমারী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাজ্যের ছ’টি বিধানসভার উপ নির্বাচনে বামেদের হাত ছেড়ে কংগ্রেস একলা চলার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসও প্রার্থী দেওয়ায় মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে চতুর্মুখী লড়াই হচ্ছে। আগামী ১৩ নভেম্বর মাদারিহাটের উপ নির্বাচন তাই জমজমাট হতে চলেছে। শুক্রবার মিছিল করে মনোনয়ন পত্র জমা দেন মাদারিহাটের উপনির্বাচনে কংগ্ৰেস প্রার্থী বিকাশ চম্প্রোমারী। এদিন শহরের মিছিল করে জেলাশাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *