বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- ২১শে জুলাই শহিদ দিবসকে সামনে রেখে সারা রাজ্যের মতো দক্ষিণ দিনাজপুর জেলাতেও এখন সাজো সাজো রব। এই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর কমিটির পক্ষ থেকে মহাবারি অঞ্চলের কুসকারীতে এক জমকালো পথসভা ও মিছিলের আয়োজন করা হয়। এই কর্মসূচি রাজ্য ক্ষেতমজুর সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসুর নির্দেশে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি শাহেনশা মোল্লার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ২১শে জুলাইকে ঘিরে এই উন্মাদনা শুধু দলের ঐতিহাসিক দিনটিকে সামনে রেখেই নয়, বরং সামনের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির এক বড় ইঙ্গিতও বহন করছে। মাঠে ঘাটে সাধারণ মানুষের মধ্যে যে তৃণমূলের প্রতি আস্থা বাড়ছে, এই কর্মসূচি তারই প্রতিফলন। দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের সাংগঠনিক শক্তি যে ক্রমেই মজবুত হচ্ছে, তা আজকের জমায়েতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
২১শে জুলাই শহিদ দিবসকে সামনে রেখে কুসকারীতে এক জমকালো পথসভা ও মিছিলের আয়োজন করা হয়।












Leave a Reply