মালদা, নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে মালদায়। কর্মসূচিতে অংশগ্রহণকারী মালদা জেলা তৃণমূল কর্মী-সমর্থকদের সুবিধার্থে মালদা টাউন রেল স্টেশনে একটি সহায়তা কেন্দ্র চালু করল মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস।
শুক্রবার রাতে ফিতা কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, মালদা পৌরসভার চেয়ারপার্সন চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যুব সভাপতি প্রসেনজিৎ দাস জানান, “এই সহায়তা কেন্দ্রে থাকবে পানীয় জল, ঔষধ, কিছু শুকনো খাবার এবং জরুরি যোগাযোগের জন্য একটি টোল ফ্রি নম্বর। কেউ সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে সাহায্য করা হবে।”
এছাড়াও কর্মী-সমর্থকদের জন্য নির্ধারিত ব্যাজ প্রদান করা হয়েছে যাতে ট্রেন যাত্রা নির্বিঘ্ন হয়। মালদা জেলা থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকের শহীদ দিবসের সভায় যোগদানের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।












Leave a Reply