ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে ১০০ লক্ষ মাত্রা নিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের আকছড়া আগমনী সংঘের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।


পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে ১০০ লক্ষ মাত্রা নিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের আকছড়া আগমনী সংঘের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, তবে এই রক্তদান শিবিরে রক্ত দিতে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে এলাকার মহিলাদের, এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব সংগঠনের সভাপতি ডা: প্রতাপ কুমার তেওয়ারি,সম্পাদক তাপস পাল,সুজয় মন্ডল,ছত্রধারি মল্লিক,দেবদাস মন্ডল, হলধর মন্ডল সহ অন্যান্য ক্লাব সংগঠনের সদস্যরা, জানা গিয়েছে এই বছর ১৬ তম বর্ষে পদার্পণ করলো এই রক্তদান শিবির,রক্তদান দান শিবিরের পাশাপাশি পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজানকে ধরে রাখতে প্রত্যেকটির রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *