ব্যাগ তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য, বাবুঘাটে আগ্নেয় অস্ত্র সহ ধৃত ২।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- কলকাতা পুলিশের stf er অভিযানে বাবুঘাট থেকে আগ্নেয় অস্ত্র এবং কুড়ি থেকে ২২ টি কার্তুজ সহ আটক ২।
এসটিএফ আধিকারিকরা যে দুজনকে আটক করেছে তাদের কাছে যে ব্যাগ ছিল সেই ব্যাগ সার্চ করে পাওয়া গেছে একটি বাইকের চাবি। দুটি আগ্নেয় অস্ত্র। ২০ থেকে ২২ টি কার্তুজ। ৬৮৫ টাকা।
একটি মোবাইল ফোন।

যা যা উদ্ধার করা হয়েছে সবকিছু সিজার করা হয়েছে। এই দুই ব্যক্তি কোথাকার বাসিন্দা সেটা এখনো স্পষ্ট নয়। এসটিএফ আধিকারিকরা মনে করছে বিহার কিম্বা অন্য কোন জায়গা থেকে তারা নিয়ে যাচ্ছিল। যে দুজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *