মাদক মামলার বিচারাধীন বন্দিকে নিয়ে এসআইআর হেয়ারিং, শনিবার উত্তেজনা বিডিও অফিস চত্বরে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পুলিশী কঠোর নিরাপত্তায় এসআইআর হেয়ারিং হল বিচারাধীন এক বন্দির। ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়াল গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে।
উল্লেখ্য ২০২৪ সালের অক্টোবর মাসে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ পূর্ব হালদারপাড়া বাঁধমোড় এলাকা জয়দেব সরকারের বাড়িতে অভিযান চালায়। পুলিশী তল্লাশিতে উদ্ধার হয় প্রায়
৪৯৫০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ। এবং প্রায় ১৩৫০০ টি মাদক ইনজেকশন ও একটি ডাইরি। সেই সঙ্গে পুলিশ অসীম সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে অসীম বিচারাধীন। শনিবার ছিল তাঁর এসআইআর শুনানি। শনিবার বেলা সাড়ে ১১টা বাজতে অসীমকে নিয়ে আসা হয় গঙ্গারামপুর বিডিও অফিসে। বিচারাধীন বন্দির হেয়ারিং ঘিরে এদিন বিডিও অফিস চত্বরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *