নয়াবসত রেঞ্জে হাতির তাণ্ডব, আলুর ক্ষতিতে দিশেহারা পশ্চিম মেদিনীপুরের কৃষকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের কিয়ামাচা,দোতাল ও কুসুমাশুলীতে তান্ডব চালায় প্রায় ১৫ টি হাতির একটি বড় দল,এই তান্ডবের ফলে কার্যত ক্ষতিগ্রস্ত হয় ৮ থেকে ১০ বিঘা জমির আলু,কার্যত এই ক্ষতির ফলে চিন্তায় মাথায় হাত পড়েছে এলাকার চাষীদের,অন্যদিকে ক্ষোভ প্রকাশ করেছে বনদপ্তরের উপর। ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে বহু ক্ষতিগ্রস্ত চাষিরা। অন্যদিকে বর্তমানে হাতিগুলি আড়াবাড়ি রেঞ্জে প্রবেশ করেছে বলে শনিবার সতর্কতা জারি করেছে বনদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *