দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শিবরাত্রির পূর্ণ তিথিতে হিলি ব্লকের তিওর ভারত সেবাশ্রম সংঘের ছাত্রাবাসের শিশুদের জন্য ডাইনিং হলের শিলান্যাস হল রবিবার। যেখানে এদিন উপস্থিত থেকে মহারাজদের সঙ্গে তার শিলান্যাস করেন বালুরঘাটের বিধায়ক ড. অশোক লাহিড়ী। তিনি বলেন, এখানে ছাত্রাবাসে থাকা পড়ুয়ারা নিচে বসে খাবার খেতো। অবশেষে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাহায্যে এখানে ডাইনিং হল তৈরি করা হবে। আশা করছি দ্রুততার সঙ্গে কাজ শেষ হবে। শীতকালে আর নিচে ঠান্ডায় বসে খাবার খেতে হবে না ছোট বাচ্চাদের।
ঠান্ডায় মেঝেতে বসে খাওয়ার দিন শেষের পথে ছাত্রাবাসের পড়ুয়ারা, শিলান্যাসে উপস্থিত ড. অশোক লাহিড়ী।












Leave a Reply