জনসংযোগে জোর বিজেপির, ধলপাড়া অঞ্চলে সরাসরি মানুষের দোরগোড়ায় ড. লাহিড়ী।

নিজস্ব সংবাদদাতা, হিলি: জনসংযোগ বাড়াতে এবার সরাসরি গ্রামের অন্দরে পৌঁছে গেলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ অশোক কুমার লাহিড়ী। বুধবার ঠিক দুপুর বারোটা নাগাদ হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের ত্রিমোহনী এলাকায় ‘গৃহ সম্পর্ক’ অভিযানে অংশ নেন তিনি।
​এদিন মধ্যাহ্নের তপ্ত রোদ উপেক্ষা করেই বিধায়ককে দেখা যায় ত্রিমোহনী বাজারের অলিগলি ও গ্রামের বাড়ি বাড়ি ঘুরতে। দীর্ঘক্ষণ ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন চালান তিনি। গ্রামবাসীদের বার্ধক্য ভাতা, পানীয় জল ও রাস্তাঘাট সংক্রান্ত অভাব-অভিযোগের কথা অত্যন্ত ধৈর্যের সঙ্গে শোনেন ডঃ লাহিড়ী। সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে কি না, মূলত সেই খোঁজ নিতেই এই কর্মসূচি।
​বিধায়ককে কাছে পেয়ে নিজেদের সুবিধা-অসুবিধার কথা সবিস্তারে জানান স্থানীয় বাসিন্দারা। অর্থনীতিবিদ বিধায়কের এই অতি সাধারণ মেজাজে জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *