এনসিসি ক্যাম্পে সাফল্য পেরিয়ে দিল্লির মঞ্চে, রিঙ্কুর কৃতিত্বে উচ্ছ্বসিত কলেজ।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট কলেজের এনসিসি ক্যাডেট রিঙ্কু বর্মনকে এদিন সংবর্ধনা দেওয়া হয় কলেজের পক্ষ থেকে। গত ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বালুরঘাট কলেজের রিঙ্কু বর্মন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগদান করেন। এনসিসির বিভিন্ন ক্যাম্প এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করে।
পাশাপাশি, দিল্লি থেকে ফিরে আসার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাত থেকে সে মেডেল পায়, যা নিয়ে গর্বিত বালুরঘাট কলেজের এনসিসি বিভাগ।
বালুরঘাট কলেজের এনসিসি শিক্ষিকা জানান, রিঙ্কু বর্মনের প্রজাতন্ত্র দিবসের দিল্লিতে প্যারেডে সুযোগ পাওয়া এবং রাজ্যপালের হাত থেকে মেডেল পেয়ে পুরষ্কৃত হওয়ায় আমরা গর্বিত। এজন্য এদিন বালুরঘাট কলেজের এনসিসি বিভাগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *