৭০ লক্ষ টাকায় ঢালাই রাস্তা, অতিরিক্ত ২২ লক্ষে কালভার্ট— উন্নয়নে জোর।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- গঙ্গারামপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে ডোবাপাড়া থেকে বুরুজপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র । একই সঙ্গে রাস্তার মাঝখানে একটি কালভার্ট নির্মাণের কাজেরও সূচনা করা হয় ।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ করা হবে এবং কালভার্ট তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা । পুরো প্রকল্পটি পৌরসভার নিজস্ব তহবিল থেকেই বাস্তবায়িত হচ্ছে । আগামী তিন থেকে চার মাসের মধ্যেই রাস্তা ও কালভার্টের কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে ।
এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা । দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বাভাবিকভাবেই খুশির পরিবেশ দেখা গিয়েছে ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর রিতা চক্রবর্তী সহ পৌরসভার অন্যান্য কর্মী ও আধিকারিকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *