পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার দোল উৎসব উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গোবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে ব্লক মহিলা তৃণমূল ও চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায় সমিতির উদ্যোগে দোল উৎসব পালন করা হয় সারম্বরে। এই দিন BDO অফিস সংলগ্ন একটি বেসরকারি আবাসনে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দোল উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর, মহিলা নেত্রী প্রতিমা মুখার্জি সহ অন্যান্য মহিলা তৃণমূলের কর্মী সমর্থকেরা। এইদিন বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দোল উৎসব পালন করা হয়। পাশাপাশি চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে শহরের সমস্ত ব্যবসায়ীদের মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দোল উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি সন্দীপ চৌধুরী সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।দোল উৎসব উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায় ব্লক মহিলা তৃণমূল ও চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সারম্বরে পালিত হলো দোল উৎসব।
মঙ্গলবার বিডিও অফিস সংলগ্ন একটি বেসরকারি আবাসনে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর, মহিলা নেত্রী প্রতিমা মুখার্জি সহ অন্যান্য কর্মী-সমর্থকেরা। নৃত্য-সঙ্গীতসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং মিষ্টি বিতরণ করে উৎসব উদ্যাপন করা হয়।
অন্যদিকে, চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে শহরের ব্যবসায়ীদের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে দোল উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সন্দীপ চৌধুরী সহ অন্যান্য সদস্যরা।
দোলের আবিরে সম্প্রীতির বার্তা, সামিল রাজনৈতিক ও ব্যবসায়ী মহল।












Leave a Reply