মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার মঙ্গলবার হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় পুজো অর্চনার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন।
এদিন তিনি প্রথমে ঋষিপুর বুড়িতলা বুড়ি কালি মন্দির, কালিতলা শ্রী শ্রী পঞ্চমুন্ডি বামাকালী মন্দির এবং বানপুর ঝাপড়িতলা এলাকায় পুজো দেন ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। এবং ঋষিপুর অঞ্চলের কালিতলা এলাকায় ঢাক বাজিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করে ভোট প্রচার করেন
প্রচারের শুরুতেই ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে আশীর্বাদ গ্রহণ করে ভোটের ময়দানে নামেন তিনি।
এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা জাতীয় কংগ্রেসের সম্পাদক অসিত মন্ডল, ঋষিপুর অঞ্চল জাতীয় কংগ্রেসের সভাপতি উজ্জল মন্ডল সহ দলের অন্যান্য নেতা ও নেতৃত্ব।












Leave a Reply