মহিষগ্রামে রাজনৈতিক পালাবদল, জমে উঠছে ভোটের লড়াই, উন্নয়নের দাবিতে বিজেপি ছেড়ে তৃণমূলমুখী স্থানীয়রা।

বড়ঞা, নিজস্ব সংবাদদাতা:-মুর্শিদাবাদ জেলার বড়ঞা ৬৭ নম্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরের দিনেই রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা গেল। সাবলদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিষগ্রামের ২৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০ জন বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেস এ যোগদান করলেন শুক্রবার বিকেলে।

কুলি চৌরাস্তার তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বড়ঞা উত্তরের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জর্জ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন। যোগদানকারী শুভঙ্কর মন্ডল জানান, তিনি একজন পরিযায়ী শ্রমিক ছিলেন এবং রাজ্য সরকারের এর উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বিষয়টি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

তিনি আরও বলেন, “আমরা যেসব রাজ্যে কাজ করতে যাই, তার বেশিরভাগই বিজেপি শাসিত। আগে আমরাও বিজেপি করতাম, কিন্তু এখন গ্রামের ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সম্মিলিতভাবে তৃণমূলে যোগ দিলাম।”

এ প্রসঙ্গে গোলাম মুর্শিদ জর্জ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখে মহিষগ্রামের ২৯ নম্বর ওয়ার্ডের ভোটাররা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আগামী দিনে আরও অনেকেই এই পথ অনুসরণ করবে বলে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *