দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রথম দফার ভোটগ্রহণের দিনেও জেলায় জেলায় অব্যাহত রাজনৈতিক হিংসা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। পোলিং এজেন্টকে বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ভাংচুর করা হয়েছে বিজেপি প্রার্থীর গাড়ি। এদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের ওপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। ওই এলাকায় হামলার সময়কার যে ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে উপস্থিত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিনে প্রার্থীর ওপর এহেন আক্রমণে জেলা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উষ্মা প্রকাশ করেছে কমিশন।
কুমারগঞ্জে শুভেন্দু সরকারের উপর হামলা, ভিডিও দেখে ব্যবস্থা কমিশনের।












Leave a Reply