পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কড়া নিরাপত্তার সঙ্গে রাজ্য জুড়ে শুরু হলো ২৯৩ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা,পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ভোট গণনা কেন্দ্রে এই দিন সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের লম্বা লাইন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাকা চেকিংয়ের মধ্য দিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের। অন্যদিকে রাজনৈতিক উত্তাপ নিয়ন্ত্রণে রাখতে কোন না কেন্দ্র এবং বাইরের চত্বর মুড়ে ফেলা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এইদিন জেলার সাতটা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলবে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে।
কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে ভোট গণনা শুরু, মেদিনীপুরে তৎপরতা চরমে।












Leave a Reply