নিজস্ব সংবাদদাতা:- মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী Amlan Bhaduri বিপুল ব্যবধানে জয়ী হয়ে রাজ্যে নজির গড়লেন। তিনি প্রায় ৯৩,৭৮৪ ভোটে জয়লাভ করেছেন, যা এবারের নির্বাচনে অন্যতম বড় ব্যবধান হিসেবে ধরা হচ্ছে।
এই বিশাল জয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসে ফেটে পড়ার ছবি দেখা গেছে। বিভিন্ন জায়গায় আবির খেলা, মিছিল ও উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল স্থানীয় ভোটারদের স্পষ্ট বার্তা বহন করছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
মালদায় বিজেপির ধামাকা, বিশাল ব্যবধানে জয়ী অম্লান ভাদুরি।












Leave a Reply