মানুষের জন্য কাজই লক্ষ্য, জয়ের পর বার্তা প্রসূন ব্যানার্জির।।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- চাঁচল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী Prasun Banerjee। প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে পরিচিত তিনি এবার ভোটে জিতে বিধায়ক হলেন।
জয়ের পর তিনি বলেন, এই জয়ের জন্য চাঁচলের মানুষকে তিনি প্রণাম জানান। পাশাপাশি তিনি জানান, মানুষের জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য, ক্ষমতায় থাকা না থাকাটা বড় বিষয় নয়।
জয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে এবং বিভিন্ন জায়গায় উদযাপন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *