বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দীর্ঘ পনেরো বছর ধরে বালুরঘাট কলেজে রাজনীতি করতে পারেনি RSP এর ছাত্র সংগঠন PSU বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে তাদের বালুরঘাট কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলে পিএসইউ নেতারা জানিয়েছেন। দীর্ঘ ১৫ বছর পর তৃণমূল সরকার পরিবর্তন হতেই আবার বালুরঘাট কলেজে নিজেদের সংগঠনের শাখাফুল্য পিএসইউ নেতৃত্বরা পি এস ইউ এর রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাসের নেতৃত্বে বৃহস্পতিবার বালুরঘাট শহরের পিএসইউ এর নেতৃত্বরা বালুরঘাট কলেজে গিয়ে তাদের ফেস্টুন পতাকা লাগিয়ে পুনরায় তাদের সংগঠনের ইউনিট খুললেন বালুরঘাট কলেজে। এই প্রসঙ্গে বলতে গিয়ে পিএসইউ এর রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস বলেন দীর্ঘ 15 বছর তৃণমূলের যে অপশাসন সেই অপশনের আমলে সাধারণ ছাত্রছাত্রীর অধিকারের যে লড়াই সেই লড়াই স্তব্ধ করে রেখেছিলেন। বালুরঘাট কলেজের কোন মান উন্নয়ন হয়নি ছাত্রছাত্রীদের ফিস বৃদ্ধি হয়েছে। আমরা ছাত্র-ছাত্রীদের জানান দিতে চাই পিএসইউ এর সমাজতন্ত্র, শান্তি ও প্রগতির যে শ্বেতপতাকা সেই শেক পতাকার তলে ছাত্রছাত্রীরা এক হোক। অবিলম্বে সুস্থ ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে জিএস এজিএস সহ কলেজের যে সমস্ত পদ গুলি রয়েছে তা তৈরি হোক। ক্যাম্পাসের যে মান সেই মান যেন বজায় থাকে সেই দাবিও করেন তিনি। পাশাপাশি কলেজে ইউনিট গঠন করতে গিয়ে তাদের কোন বাধার মুখে পড়তে হয় নি বলে দেবজ্যোতি বাবু জানিয়েছেন। যদিও তিনি আরো জানিয়েছেন যে তাদের এবার যদি রাজনীতি করতে কোন বাঁধার মুখে পড়তে হয় তাহলে তারা রাস্তায় আন্দোলনের পথে হাঁটবেন।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব PSU নেতৃত্ব।












Leave a Reply