বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে নতুন সরকার গঠনের আনন্দে শনিবার বিকেলে বালুরঘাট পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে বিজয় পদযাত্রার আয়োজন করে বিজেপি। পদযাত্রার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে লাড্ডু বিতরণ করেন দলের নেতা-কর্মীরা। এভাবেই ওয়ার্ডের জনগণকে মিষ্টিমুখ করানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বালুরঘাট শহর মণ্ডলের সহ-সভাপতি শান্তনু গোস্বামী-সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে বিজেপি বালুরঘাট শহর মণ্ডলের সহ-সভাপতি শান্তনু গোস্বামী বলেন, “রাজ্যে আমাদের সরকার গঠন হয়েছে। এই আনন্দ একুশ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের সঙ্গে ভাগ করে নিতেই আজ বাড়ি বাড়ি লাড্ডু পৌঁছে দিলাম। মানুষের আশীর্বাদেই এই জয়। আগামী দিনে ওয়ার্ডের উন্নয়নে আমরা বদ্ধপরিকর।”












Leave a Reply