মালদা, নিজস্ব সংবাদদাতা:- ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করেছে। সেই প্রেক্ষিতেই বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ বাঁচামারি এলাকায় একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়। মিছিলকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গেরুয়া আবীর খেলায় মেতে ওঠেন কর্মী ও সমর্থকরা, পাশাপাশি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।এই বিজয় মিছিলে নেতৃত্ব দেন বিজেপি নেত্রী ছন্দা চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা-নেত্রী ও অসংখ্য কর্মী-সমর্থক। মিছিলটি বাঁচামারির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে, যেখানে স্থানীয় মানুষজনও মিছিলকে স্বাগত জানাতে রাস্তায় নেমে আসেন।নেতৃত্বের তরফে জানানো হয়, এই বিজয় মিছিল রাজ্যে উন্নয়ন ও পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আয়োজিত হয়েছে। আগামী দিনে সাধারণ মানুষের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও দেওয়া হয় তাদের পক্ষ থেকে।
ছন্দা চৌধুরীর নেতৃত্বে বাঁচামারিতে বিজয় মিছিল।











Leave a Reply