ফুটবলের মাঠে শ্রদ্ধার্ঘ্য: ফালাকাটায় শিক্ষকদের একদিনের টুর্নামেন্টে জমজমাট আয়োজন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। এই উপলক্ষে সোমবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে আয়োজন করা হয় একদিনের আট দলীয় শিক্ষক ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই স্টেডিয়ামে ছিল উৎসবের আবহ। ফালাকাটার আটটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মাঠে শিক্ষকদের খেলোয়াড়সুলভ মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ পরিবেশ উপস্থিত দর্শকদের মন জয় করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখার পাশাপাশি শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, শারীরিক সুস্থতা ও ক্রীড়া সংস্কৃতিকে আরও উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
স্থানীয় শিক্ষকমহল ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে দিনভর প্রাণবন্ত পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন হয়। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *