পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অবিরাম বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ দেউলিয়া খ্যানাডিহি রাজ্য সড়কে নিকাশি ব্যবস্থা না থাকায় ভোগান্তির শেষ থাকছে না সাধারণ মানুষের। স্কুল ছাত্রছাত্রীকে থেকে শুরু করে নিত্যযাত্রীদের জল পেরিয়ে যেতে হচ্ছে তাদের কাজকর্মের জন্য। এই সমস্যার সমাধানে বিভিন্ন অরাজনৈতিক দল মাঠে ময়দানে আন্দোলন শুরু করলেও এই আন্দোলনের ফল এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলেই খবর। বেশ কয়েক বছর আগে এই সমস্যা দূর করার জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাকা রাস্তা বেশ কিছুটা উঁচু করলেও জল বেরোনোর জন্য বিকল্প কোন ব্যবস্থা না থাকায় সমস্যা আরো ঘনীভূত হয়েছে।
এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে কোলাঘাট ব্লক প্রশাসন থেকে শুরু করে স্থানীয় থানা ও পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়ে ছিল। এই বৈঠকে কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি। স্থানীয় দোকানদার দাবি ১৬ নম্বর জাতীয় সড়কের ধার বরাবর যে নিকাশি ব্যবস্থাটি রয়েছে রাজ্য সড়ক দেউলিয়া খন্যাডিহি রাস্তার উপর জল জমা ওই নিকাশি সঙ্গে সংযুক্ত করলে এই সমস্যা সমাধান হতে পারে। বর্তমানে যে জল জমা হচ্ছে তা রাস্তার উপর দিয়ে বয়ে স্থানীয় একটি জলাভূমিতে গিয়ে পড়ছে। নিচু এলাকার ঘরবাড়ি গুলি অধিক বৃষ্টিপাত হলে আতঙ্কে রয়েছে ডুবে যাওয়ার ভয়ে।
স্থানীয় দোকানদার সুকুমার অধিকারী ও জগদীশ মল্লিক জানান বর্ষাকালীন সময়ে এই সমস্যা আরো তীব্র আকার ধারণ করে। অধিক বৃষ্টিপাত হলে দোকানের ভিতরে জল ঢুকে যাচ্ছে। দোকান ব্যবসায়ীদের পক্ষ থেকে এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত তার গুরুত্ব প্রকাশ্যে আসে নি। কোলাঘাট ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় বিষয়টি যাতে দ্রুত সমাধান করা যায় তা নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে।
নিকাশি ব্যবস্থার অভাবে রাজ্য সড়কে জমছে জল, কোলাঘাটে ভোগান্তিতে সাধারণ মানুষ।।












Leave a Reply