উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে পরপর বোমা ছোড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে মুখ ঢাকা কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে এসে প্রাক্তন বিধায়কের বাড়ি লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
বোমার বিকট শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের এবং আশপাশের বাসিন্দাদের। ঘটনায় প্রাক্তন বিধায়কের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে বোমাবাজি, চাঞ্চল্য।












Leave a Reply