পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ বলাইপণ্ডা বাজার সংলগ্ন এলাকায় অর্থাৎ সুদামপুর গ্রামে কালি পদ মান্না মৎস্য ব্যবসায়ীর ভাড়া বাড়ি থেকে এক মহিলার পচা গলা দেহ উদ্ধার। মহিলার নাম জোৎসনা বিশ্বাস বাড়ি নদিয়ার চাকদা বলে জানা যাচ্ছে। ভাড়া বাড়িটি দীর্ঘ আড়াই বছর ধরে ভাড়া নেওয়া ছিল মৃত মহিলার আত্মীয় অর্চনা নামের কোন মহিলার নামে । এই বাড়িতে এরা যখন তখন আসতেন আবার চলে যেতেন।কিন্তু কেন নদীয়া চাকদা থেকে এসে এখানে বাড়ি ভাড়া নেওয়া।এবং কেন ভাড়া বাড়িতে যখন তখন আসা-যাওয়া করতেন। সঠিক উত্তর এখনো জানা যায়নি। কেনই বা এই মহিলা এই ঘরের মধ্যে বিগত কয়েকদিন ধরে অস্বাভাবিক অবস্থায় বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন তার সঠিক উত্তর এখনো জানা যায়নি? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কেউ বা কারা এই মহিলা কে খুন করেছেন।ভাড়া বাড়ির রুম বাইরে থেকে তালা দেওয়া ছিল। আজ সকালেই এই বাড়ি ভাড়ার জন্য যিনি প্রথম যোগাযোগ করেছিলেন সেই ব্যক্তি( প্রতাপ দাস) বড়ি বড়িষা) প্রথম তালা ভেঁঙে ঘরে দেখতে পান এই মহিলা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। সকাল থেকে জানাজানি হয় এবং এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। জানা যাচ্ছে ঐ মহিলার নাম জোৎসনা বিশ্বাস বয়স ৪৫। তবে ওই রুমে আরো কেউ আসতেন। পুলিশ প্রশাসন সার্বিক বিষয়ের উপর তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় বড়িষার ঐ ব্যক্তি প্রতাপ দাস কে আটক করেছেন ময়না থানার প্রশাসন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভাড়া বাড়ির মালিক কে।
সুদামপুরে রহস্যমৃত্যু! বাইরে থেকে তালাবদ্ধ ঘরে মিলল ৪৫ বছরের মহিলার দেহ।












Leave a Reply