পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যুব সংগঠন AIDYO-র ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর ইউনিটের উদ্যোগে রেডক্রস সোসাইটি হলে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সারা বছর ধরে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তের সংকট মোকাবিলায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার ছাত্র-যুবকেরা উৎসাহের সঙ্গে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। সংগঠনের পশ্চিম মেদিনীপুর উত্তর জেলা সম্পাদক শীর্ষেন্দু শাসমল রক্তদান করে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি অনিন্দিতা জানা। তিনি ছাত্র-যুবকদের সমাজসেবামূলক কাজে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর বক্তব্যে, সমাজের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ উদ্যোগ এবং তরুণ প্রজন্মের এই ধরনের মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ সমাজকে আরও শক্তিশালী করে তুলবে। রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের উৎসাহ ও উপস্থিতি অনুষ্ঠানকে সফল করে তোলে।
রক্তদান ও কর্মসংস্থানের দাবিতে AIDYO-র কর্মসূচি, মেদিনীপুরে ছাত্র-যুবকদের ব্যাপক সাড়া।












Leave a Reply