পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- রাস্তার পাশে গাড়ি সাইড করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকের মাধবডিহি থানা এলাকায়।
অভিযোগ, গাড়ি সাইড করতে বলায় পদ্মাবতী রাইস মিলের মালিককে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাইস মিলের মালিক নিজের গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার পাশে একটি গাড়ি দাঁড়িয়ে করিয়ে রাখা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। গাড়িটি কিছুটা সাইড করে রাখার কথা বলতেই অভিযুক্তরা তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। বচসা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আক্রান্ত মিল মালিককে শারীরিক নিগ্রহ করা হয়। শুধু তা-ই নয়, দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায়, যার ফলে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এই ঘটনার পেছনে কারা যুক্ত ছিল, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রকাশ্যে একজন ব্যবসায়ীর ওপর এই ধরনের হামলায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
মাধবডিহীতে রাস্তার বিবাদে উত্তেজনা, ব্যবসায়ীর উপর হামলার অভিযোগে চাঞ্চল্য।












Leave a Reply