সড়ক নিরাপত্তায় মালদা জেলা পুলিশের বিশেষ উদ্যোগ, কালিয়াচকে সাইকেল র‍্যালি।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনা রোধ এবং যানজট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শনিবার কালিয়াচকে সাইকেল র‍্যালির আয়োজন করল মালদা জেলা পুলিশ। একইসঙ্গে কালিয়াচক চৌরঙ্গী মোড়ে নতুন সাব ট্রাফিক গার্ডের উদ্বোধন করা হয়।
শাহবাজপুর এলাকা থেকে শুরু হওয়া সাইকেল র‍্যালি কালিয়াচক চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার, কালিয়াচক মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, ডিএসপি (ট্রাফিক), কালিয়াচক-১ ব্লকের বিডিও, কালিয়াচক থানার আইসি-সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে পথ নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানজট কমানোর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য কয়েকজনকে সম্মাননাও প্রদান করা হয়।
শেষে বিধায়ক রাজু কর্মকার এবং উপস্থিত পুলিশ আধিকারিকরা ফিতে কেটে কালিয়াচকের নতুন সাব ট্রাফিক গার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুলিশের আশা, এই উদ্যোগের ফলে এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *