কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- SIR, জনগণনা ও মসজিদের মাইক ইস্যুকে সামনে রেখে কলকাতায় জমিয়তের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজাবাজার থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে জমিয়তের নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কলকাতার রাজপথে বিভিন্ন দাবি ও বিষয় নিয়ে সরব হতে দেখা যায়।
মিছিলে উপস্থিত ছিলেন জমিয়তের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী, রাজ্য সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, মুফতি ইব্রাহিম কাসেমী, মাওলানা বদরুল আলম, মাওলানা ইমতিয়াজ আলী, মাওলানা আব্দুস সামাদ, মুফতি মইদুল ইসলাম-সহ অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।
মিছিলকে ঘিরে যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও অসুবিধা না হয় এবং কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেদিকেও নজর রাখা হয়। এজন্য জমিয়তের ভলান্টিয়াররাও পথে শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ছিলেন।
SIR, জনগণনা এবং মসজিদের মাইক সংক্রান্ত বিষয়গুলিতে জমিয়তের অবস্থান ও দাবির কথা তুলে ধরতেই এই কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
SIR, জনগণনা ও মসজিদের মাইক ইস্যুতে কলকাতায় জমিয়তের মিছিল, সরব মাওলানা সিদ্দীকুল্লাহ।












Leave a Reply