পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাকিবাঁধ অঞ্চলের ঢেঙ্গাশোল ফুটবল ময়দানে আমরা সবাই ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গিয়েছে আট দলীয় পুরুষ এবং ৮ দলীয় মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। রবিবার বিকালে ছিল যার চূড়ান্ত ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় পুরুষদের মধ্যে জয় লাভ করে সুন্দরা এলাকার RD ইলেভেন। এবং মহিলাদের মধ্যে ঢেঙ্গাশোল টিনা ইলেভেন জয় লাভ করে। তবে এই দুই দিনের ফুটবল প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে এলাকার যুবক যুবতীদের মধ্যে। ক্লাবের সদস্য বাপি মাহাতো, কৃষ্ণ প্রসাদ মাহাতো,সিধাম ঘোষ জানিয়েছেন আগামী দিনেও এলাকার খেলোয়াড়দের উৎসাহ দিতে এরকম প্রতিযোগিতার আয়োজন করা হবে।
শালবনীর ঢেঙ্গাশোলে ফুটবলের উৎসব, পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন দুই দল।












Leave a Reply