নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এদিন ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর ফুলিয়া পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকেলে জাতীয় সড়ক পার হতে গিয়ে লরির ধাক্কায় আহত হয় একটি হনুমান। এরপরই এলাকার লোকজন খবর দেন বনদপ্তরে। জানা যায় লরির ধাক্কায় হনুমানের শরীরে বেশ কয়েকটি জায়গায় আঘাত লাগে। যার ফলে চলাফেরা করতে পারছিলেন না হনুমানটি। স্থানীয় বাসিন্দারা কোন উপায় না পেয়ে সরাসরি যোগাযোগ করেন বনদপ্তরে। এরপরই বনদপ্তরের কর্মীরা এসে অসুস্থ হনুমানটিকে খাঁচা বন্দি করে নিয়ে যান। এ বিষয়ে বনদপ্তরে কর্মীরা জানান অসুস্থ হনুমানটিকে বাহাদুরপুর নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে । এরপর সুস্থ হলে তাকে বাহাদুরপুর ফরেস্টে ছেড়ে দেওয়া হবে।
লরির ধাক্কায় আহত হল একটি হনুমান নদীয়ার শান্তিপুর ফুলিয়া পাড়া এলাকায়।












Leave a Reply