নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ পানা রেঞ্জ সংলগ্ন ঝোপঝাড় থেকে বুধবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। ওই ঘটনায় এদিন সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন স্থানীয়রা প্রথমে ঝোপঝাড়ে এক যুবকের মৃতদেহ দেখতে পায়। পরবর্তীতে ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা ও কালচিনি থানার পুলিশ পৌছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় যানা যায়নি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠাচ্ছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।