শুভেন্দু অধিকারী কে বিধানসভা থেকে সাসপেন্ডের প্রতিবাদে শহর বর্ধমানের বিরহাটা এলাকায় পথ অবরোধ করে পূর্ব বর্ধমান জেলা বিজেপি।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ইতিমধ্যেই সন্দেশখালি নিয়ে উত্তাল হয়েছে গোটা রাজ্য। বিধানসভায় বিরোধীরা সন্দেশখালি ঘটনার জন্য সরাসরি আঙুল তুলেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তারপরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কে বিধানসভা থেকে সাসপেন্ডের প্রতিবাদে শহর বর্ধমানের বিরহাটা এলাকায় পথ অবরোধ করে পূর্ব বর্ধমান জেলা বিজেপি। সেই পথ অবরোধ ঘটে যায় ধুমধুমার কান্ড। পুলিশ গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তাঁ সহ যুব মোর্চার নেতৃত্ব দের। এরপর জেলা বিজেপির পক্ষ থেকে সংগঠিত হয়ে কর্মীরা বর্ধমান থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *