সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে এবং গাজোল মহিলাদের নিরাপত্তার দাবি নিয়ে তারা গাজোল থানায় একটি ডেপুটেশন প্রদান করেন।

নিজস্ব সংবাদদাতা, মালদা—–সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে গাজোলের মহিলাদের নিরাপত্তার দাবি নিয়ে উত্তর মালদা মহিলা মোর্চার উদ্যোগে গাজোল ব্লক বিজেপি মহিলা মোর্চার সহযোগিতায় গাজোল থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। মহিলা মোর্চা দের থানা ঘেরাও কর্মসূচি উপলক্ষে গাজোল থানায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। অবশেষে শান্তিপূর্ণভাবে থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়। তারা গাজলে বামোনগোলা মোড় এলাকা থেকে একটি মিছিল করে গাজোল থানার সামনে আসেন তাদের দাবি নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখান এবং সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে এবং গাজোল মহিলাদের নিরাপত্তার দাবি নিয়ে তারা গাজোল থানায় একটি ডেপুটেশন প্রদান করেন। উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা গাঙ্গুলী সরকার উত্তর মালদার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা কাজলি পোদ্দার দাস গাজোল ব্লক মহিলা মোর্চার সভাপতি শিবানী বর্মন সরকার এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির নেতা ও কর্মী এবং বিজেপি মহিলা মোর্চার সকল সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *