উত্তরবঙ্গের সমস্ত পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে। এদিন সকাল থেকেই বন্ধ ছিল বিভিন্ন পেট্রোল পাম্প। দিনভর পেট্রোল পাম্প গুলি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অনেকেই এদিন পেট্রোল পাম্পে নিজের গাড়িতে তেল ভরতে এসে পাম্প বন্ধ দেখে ঘুরে যায়।এদিন ফালাকাটা সহ বিভিন্ন এলাকার সকল পেট্রোল পাম্প সকাল থেকেই ছিল বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *